


রংপুর সদর উপজেলার ধনতোলা বাজারে ধনতোলা আর ইউ স্কুল এন্ড কলেজের সামনে কৃষি বাড়ী এর আয়োজনে মাদক,জুয়া ও সুদখোর দমনে অদ্য বুধবার দুপুরে ২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আমাদের অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে সচেতন মহল, ছাত্র, ছাত্রী এবং প্রশাসন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা রাখার প্রত্যায়ে কাজ করে যাচ্ছেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, যে কোন মূল্যে আমরা খলেয়া ইউনিয়নকে মাদকমুক্ত করে মডেল ইউনিয়ন ঘোষণা দেয়ার সংগ্রামে নেমেছি, এ সংগ্রাম সফল না করে ঘরে ফিরব না ইনশাআল্লাহ্। মানববন্ধনে ধনতোলা আরইউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাকিব প্রামানিক বিএনপি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হাসান, যুগ্ন আহবায়ক বিএনপি হরিদেবপুর ইউনিয়ন শাখা সৈয়দ আব্দুর রাসেল , সাবেক যুগ্ন আহবায়ক সদর থানা মো. সাইদুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি খলেয়া ইউনিয়ন শাখা মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক খলেয়া ইউনিয়ন শাখা মো. রেজ্জাকুল ইসলাম রাজ্জাক, সভাপতি ছাত্রদল শাখা খলেয়া ইউনিয়ন মো. মিলন মিয়া, মো. আজিজুল ইসলাম সাদ্দাম মার্কেটিং পরিচালক কৃষি বাড়ি রংপুর লিমিটেড, মো. আরিফুল ইসলাম ভার্মি উইন পরিচালক কৃষি বাড়ি রংপুর লিমিটেড।
সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ ওয়ালিদ শ্রাবণ ব্যবস্থাপনা পরিচালক কৃষি বাড়ী রংপুর।