1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯২ জন দেখেছেন
বাসের ধাক্কায় আরোহী নিহত

রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন কুমার দে (৪০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে নিহত ব্যক্তি রংপুর থেকে পীরগঞ্জে আসার পথে দূর্ঘটনার শিকার হন। তিনি রংপুর মহানগরীর উত্তম হাজির হাট পূর্বপাড়ার রাজেন্দ্র কুমারের ছেলে বলে জানাগেছে।

 

প্রত্যক্ষ দর্শীসূত্রে জানা গেছে, রংপুর থেকে বগুড়াগামী বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭৫-২৯-০২৬৬ নম্বর বাস পীরগঞ্জের জামতলা নামক স্থানে পৌছালে পালসার মোটরসাইকেলটিকে (রংপুর-ল ১২-২৫৫৭) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রতন কুমার দে। পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, অসাবধানতা বশত রাস্তা পাড়াপাড়ের সময় বাসের ধাক্কায় আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষনা করেন।

 

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )