1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

কাউনিয়ায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩২৮ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় থানা পুলিশের আয়োজনে বিট ভিত্তিক ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় কাউনিয়া থানা চত্তরে অফিসার ইনাচর্জ এস এম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোছা: রাজিয়া সুলতানা।
ওপেন হাউজ ডে’র শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারণ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি’র নিকট তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োাজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রওশনারা রত্না, উপজেলা জামায়াতে আমির আব্দুস সালাম,বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিয়া,যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম,মানিক সরকার, রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মন্ডল, সদস্য সচিব  সেকেন্দার আলী বিএসসি, কুর্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক,মধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোমিন, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম জসিম , সহ উপজেলায় কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সংশ্লিষ্ট বিট অফিসার, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও বিভিন্ন সেবা প্রত্যাশী ব্যক্তিগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )