


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবান্ন উৎসব পালিত হয়েছে ।
বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসের ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রধান অতিথি ছিলেন। এতে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলােচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর জলা বিএনপি’র আহবায়ক ও কলেজটির এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ কলেজের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন ধরনের পিঠার স্টল পরিদর্শন করেন ।
এ অনুষ্ঠান সম্পর্কে প্রধান অতিথি তার প্রতিক্রিয়ায় বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন উৎসবের অনুষ্ঠানে আমি অভিভূত। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পিঠা খেয়ে তৃপ্তি পেয়েছি এবং বেশ সুস্বাদু। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ।